• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সারা আলি খানকে ‘নকল বন্ধু’ বললেন অরি

প্রকাশিত: ১৫:৪১, ৩ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সারা আলি খানকে ‘নকল বন্ধু’ বললেন অরি

বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বে ভাঙন ধরেছে সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ অরহান আওয়াত্রামানি ওরফে অরির। এবার সেই সম্পর্কের তিক্ততা নিয়ে মুখ খুলেছেন তিনি। কঠিন সময়ে সারা তাঁর পাশে ছিলেন না—এমন অভিযোগ তুলে অভিনেত্রীকে ‘নকল বন্ধু’ বলে আখ্যা দিয়েছেন অরি। পাশাপাশি সারার মা, অভিনেত্রী অমৃতা সিংয়ের বিরুদ্ধেও দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন তিনি।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির অনুষ্ঠান ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে এসব কথা বলেন অরি। অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যমে আনফলো করা সবচেয়ে পরিচিত ব্যক্তির নাম জানতে চাইলে তিনি সারার নাম বলেন। পরে জানান, সারার মাকেও আনফলো করেছেন।

অরির দাবি, ছোটবেলা থেকেই সারার সঙ্গে তাঁর বন্ধুত্ব। কলেজজীবনেও তাঁরা ঘনিষ্ঠ ছিলেন এবং এরপরও প্রায় ১০ বছর সম্পর্ক বজায় ছিল। সারার জীবনের কঠিন সময়ে তিনি পাশে দাঁড়িয়েছিলেন। এমনকি গোয়ায় একটি বড় আইনি জটিলতার সময়ও সারাকে একা ছেড়ে যাননি বলে দাবি করেন অরি।

কিন্তু নিজের জীবনের কঠিন সময়ে সারার কাছ থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ তাঁর। অরি বলেন, সারার যখন তাঁকে প্রয়োজন ছিল, তখন তিনি পাশে ছিলেন; অথচ নিজের বিপদের সময় সারা একবার ফোন করেও খোঁজ নেননি। এই আচরণেই বন্ধুত্ব নিয়ে তাঁর ধারণা বদলে গেছে।

সারার মা অমৃতা সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ করেন অরি। তাঁর দাবি, অমৃতা তাঁকে বকাঝকা করেছিলেন এবং অন্যদের কাছেও তাঁর সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। এ ঘটনার জন্য এখনো কোনো ক্ষমা চাননি অমৃতা। তাই সারার সঙ্গে আগের মতো বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয় বলে মনে করেন তিনি।

২০২৫ সালের আগস্টে সারার জন্মদিনে অরির পোস্ট করা কিছু ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। পরে তাঁদের মধ্যে দূরত্বের বিষয়টি আরও প্রকাশ্যে আসে। চলতি বছরের শুরুতে অরি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সারা’, ‘অমৃতা’ ও ‘পালক’ নাম উল্লেখ করে একটি পোস্টও দেন। এরপর সারা ও তাঁর ভাই ইব্রাহিম আলি খান অরিকে আনফলো করেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

তবে অরির এসব অভিযোগ নিয়ে সারা আলি খান বা অমৃতা সিংয়ের পক্ষ থেকে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত