• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

কপিলের শোয়ে এক গোপন কথা প্রকাশ করলেন পঙ্কজ ত্রিপাঠী

প্রকাশিত: ১৬:১৬, ৪ নভেম্বর ২০২৬

আপডেট: ১৭:০৩, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
কপিলের শোয়ে এক গোপন কথা প্রকাশ করলেন পঙ্কজ ত্রিপাঠী

অভিনেতা হওয়ার আগে ভারতের সিভিল সার্ভিস পরীক্ষায় (ইউপিএসসি) অংশ নেওয়ার ইচ্ছা ছিল পঙ্কজ ত্রিপাঠীর। এবার সেই পুরোনো ইচ্ছার কথা জানালেন তিনি। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’-এর নতুন পর্বে এসে এ প্রসঙ্গে কথা বলেন এই অভিনেতা।

অনুষ্ঠানটির আসন্ন পর্বে পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে অতিথি হিসেবে থাকছেন শিক্ষাবিদ ও সাবেক আমলা ড. বিকাশ দিব্যকীর্তি এবং জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান জাকির খান। সম্প্রতি প্রকাশিত এক প্রচারণামূলক ভিডিওতে তাঁদের সঙ্গে কাপিল শর্মার মজার কথোপকথনের ঝলক দেখা গেছে।

ভিডিওতে কাপিল জানতে চান, এই তিন অতিথির প্রথম দেখা কোথায় হয়েছিল। উত্তরে পঙ্কজ বলেন, প্রথমবার তিনি বিকাশ দিব্যকীর্তির সঙ্গে শ্রেণিকক্ষেই দেখা করেছিলেন। এরপর কপিল জানতে চান, তখন কি তিনি ইউপিএসসির প্রস্তুতি নিচ্ছিলেন? জবাবে পঙ্কজ বলেন, ‘আমি প্রস্তুতি নিতে চেয়েছিলাম।’ তাঁর এই উত্তরে মজার ছলে মন্তব্য করেন কাপিল—আমরা সবাই তো অনেক কিছুই চাই!

অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ হিসেবে দেখা যাবে সুনীল গ্রোভারকে। তিনি সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির আদলে একটি চরিত্রে হাজির হবেন। পঙ্কজ ত্রিপাঠীর ‘ম্যায় অটল হুঁ’ সিনেমায় বাজপেয়ির চরিত্রে অভিনয়ের প্রসঙ্গ টেনেই এই মজার পরিবেশনা সাজানো হয়েছে।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর পঞ্চম মৌসুম নেটফ্লিক্সে শুরু হয়েছে ২৬ সেপ্টেম্বর। প্রতি শনিবার রাত ৮টায় প্রকাশিত হচ্ছে নতুন পর্ব। পঙ্কজ, বিকাশ ও জাকিরের এই পর্বটি ৭ নভেম্বর প্রচারের কথা রয়েছে।

অভিনয়, শিক্ষা ও কৌতুক—তিন ভিন্ন জগতের এই তিন ব্যক্তিত্বকে এক মঞ্চে দেখার অপেক্ষায় দর্শকেরা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত