শেষ মুহূর্তের ভোটে প্রাথমিক পর্ব থেকেই বাদ পড়লেন মাহি
মিস ইউনিভার্সের এবারের আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা সামিরা খান মাহির যাত্রা শেষ হলো প্রাথমিক পর্বেই। বিচারকদের মূল্যায়ন ও দর্শকদের ভোটে নির্বাচিত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা পাননি তিনি। ফলে প্রতিযোগিতার পরবর্তী পর্বগুলোতে আর দেখা যাবে না বাংলাদেশি এই প্রতিযোগীকে।
এবারের প্রতিযোগিতায় দর্শকদের ভোটে একজন প্রতিযোগীর সরাসরি সেরা ৩০-এ জায়গা করে নেওয়ার সুযোগ ছিল। পিপলস চয়েজ ভোটে গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও শীর্ষে ছিলেন মাহি। তবে শেষ মুহূর্তে ভোটের লড়াইয়ে তাকে পেছনে ফেলে এগিয়ে যান ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বুকারাম। দর্শকদের ভোটে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন তিনি।
অন্যদিকে, সাক্ষাৎকার, প্রাথমিক পর্বের পারফরম্যান্স ও দর্শক ভোটের সামগ্রিক মূল্যায়নে নির্বাচিত হয়েছেন সেরা ৩০ প্রতিযোগী। এ তালিকায় জায়গা পেয়েছেন নিউজিল্যান্ড, চিলি, ব্রাজিল, ভারত, নেদারল্যান্ডস, টার্কস অ্যান্ড কেইকোস দ্বীপপুঞ্জ, পেরু, কিউবা, সার্বিয়া, ডমিনিকান রিপাবলিক, কুরাসাও, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইকুয়েডর, পুয়ের্তো রিকো, তানজানিয়া, মেক্সিকো, গিনি, কলম্বিয়া, ইউক্রেন, পানামা, কোস্টারিকা, উগান্ডা, ফিলিপাইন, ফ্রান্স, ইথিওপিয়া, বেলজিয়াম, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও নিকারাগুয়ার প্রতিযোগীরা।
প্রতিযোগিতার পরবর্তী ধাপে সেরা ৩০ প্রতিযোগী অংশ নেবেন সুইমস্যুট পর্বে। সেখান থেকে বাছাই করা হবে সেরা ১২ জনকে। এরপর ইভনিং গাউন ও প্রশ্নোত্তর পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত হবেন এবারের মিস ইউনিভার্স।
বিভি/এজেড













মন্তব্য করুন: