• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে শাকিব খানের সদস্য পদ স্থগিত

প্রকাশিত: ১৯:৪২, ২৪ মার্চ ২০২২

আপডেট: ১৯:৪৫, ২৪ মার্চ ২০২২

ফন্ট সাইজ
প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে শাকিব খানের সদস্য পদ স্থগিত

শাকিব খানের প্রযোজক ও পরিবেশক সমিতির পদ স্থগিত করা হয়েছে। জানা গেছে, সমিতির নিয়ম অনুযায়ী আগামী নির্বাচনের জন্য সমিতির সকল সদস্যকে হালনাগাদ কাগজপত্র দিতে হয়। শাকিব খান সমিতির চাঁদা পরিশোধ করলেও আয়কর কাগজপত্র না দেওয়ায় তার পদ স্থগিত করা হয়েছে। বৃহসপতিবার (২৪ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানায় সমিতি। 

ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক পাঁচ মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও সফল শাকিব। তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে ইতিমধ্যে হিট সিনেমা নির্মিত হয়েছে। 

‘শাকিবের আয়করের কাগজ পত্র জমা না হওয়ার তার সদস্য পদ বাতিল নয়, স্থগিত করেছে সমিতি’ বিষয়টি গণমাধ্যমকে জানান প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম খসরু।  তবে, এই সিদ্ধান্তের বীপরিতে তার আপিলের সুযোগ রয়েছে। 

আগামী মে মাসে অনুষ্ঠিত হবে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান এবং সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল প্যানেলবদ্ধ হয়ে নির্বাচন করার কথা রয়েছে। 
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: