• NEWS PORTAL

  • রবিবার, ০৮ মার্চ ২০২৬

বৃটিশ-বাংলাদেশি সলিসিটরদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:০২, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বৃটিশ-বাংলাদেশি সলিসিটরদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইংল্যান্ড ও ওয়েলসে কর্মরত বৃটিশ-বাংলাদেশি সলিসিটরদের সর্ববৃহৎ পেশাগত সংগঠন দ্যা সোসাইটি অব বৃটিশ বাংলাদেশি সলিসিটরস (এসবিবিএস) এর ইফতার জমায়েত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় লন্ডনের একটি হলে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সম্পাদক ইমরুল শেখ ইমু-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জাজ বেলায়েত হোসাইন, তাজ শাহ, নাজির আহমেদ ও সাইফ উদ্দিন খালেদ। দোয়া ও নসিহা প্রদান করেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম আবুল হোসাইন। সভায় সভাপতির পক্ষ থেকে এবছরের চ্যারিটি পার্টনার হাউস অফ গিভিং-এর পক্ষ থেকে বক্তব্য রাখেন সাব্বির আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোসাইটির সাবেক প্রেসিডেন্ট এহসান হক, দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ, খালেদ নূর, সুহেল উদ্দিন, আসাদুজ্জামান, ফখরুল ইসলাম, মেহেদী হাসান, নাশিত রহমান, সৈয়দ আফজাল জামি, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেনসহ আইন পেশা ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভাপতি মুহাম্মদ নূরুল গাফ্ফার সোসাইটির ২০২৬ সালের পরিকল্পনা ও ইভেন্ট ক্যালেন্ডার সদস্যদের সামনে উপস্থাপন করেন। এছাড়া তিনি সদস্য বেলাল শরীফ-এর দ্রুত আরোগ্য কামনা করেন এবং উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: