মালয়েশিয়ায় যৌন নিপীড়ন চক্রের মূলহোতা এক বাংলাদেশি বংশোদ্ভূতকে গ্রেফতার করল এফবিআই
মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনীর সহায়তায় আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্রের মূলহোতা বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তিকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জুবাইদুল আমিন (২৮)। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত বলে জানা গেছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা বিষয়টি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, জুবাইদুল আমিন ২০২২ সাল থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অপরাধ চক্র পরিচালনার অভিযোগ রয়েছে, যারা শিশুদের ওপর যৌন শোষণ ও নিপীড়নমূলক কর্মকাণ্ড চালাত।
ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানিয়েছে, ওই ব্যক্তিকে মালয়েশিয়া থেকে আলাস্কায় স্থানান্তর করা হয়েছে, তাকে ফেডারেল আদালতে বিচারের মুখোমুখি করা হবে।
কাশ প্যাটেল বলেন, ‘গত রাত পর্যন্ত, এফবিআই অ্যাঙ্কোরেজ তাকে মালয়েশিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় স্থানান্তর করেছে এবং আজ আদালতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে। আরো বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।’
কুয়ালালামপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মেডিক্যাল ছাত্র সন্দেহভাজন ব্যক্তিকে ২০২২ সালে কুয়ালালামপুর সেশন কোর্টে শিশু পর্নোগ্রাফি তৈরি এবং রাখার অভিযোগে অভিযুক্ত করা হয়।
২০২২ সালের জুলাই মাসের আদালতের নথি থেকে জানা যায়, সন্দেহভাজন ব্যক্তি আলাস্কা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিদেশের অন্যান্য স্থানে শত শত অপ্রাপ্তবয়স্ক ভুক্তভোগীদের নির্যাতন এবং শোষণ করেছে বলে অভিযোগ রয়েছে। তিনি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রচার করতো।
মালয়েশিয়ায় শিশু পর্নোগ্রাফি ধারণ এবং উৎপাদন সম্পর্কিত অভিযোগের পর, এফবিআই এবং মার্কিন বিচার বিভাগ ২০২২ সালের সেপ্টেম্বর থেকে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে আসছিল।
এই সফল অভিযানের জন্য কাশ প্যাটেল মালয়েশিয়া সরকার এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিভি/টিটি



মন্তব্য করুন: