প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস পালন, অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান
প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো ফ্রান্সের রাজধানী প্যারিসেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে।
প্যারিসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার স্থানীয় সময় বিকাল ৪টায় নারী ও সামাজিক সংগঠনের উদ্যোগে এক র্যালির আয়োজন করা হয়। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। র্যালিটি শেষ হয় ঐতিহাসিক রিপাবলিক চত্বরে।

অংশগ্রহণকারী নারীরা বলেন, এই দিবসের মূল লক্ষ্য হলো নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা বন্ধ করা, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নেওয়া।
সময়ের সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি স্মরণ দিবসেই সীমাবদ্ধ থাকেনি, বরং নারীর অধিকার, সমতা এবং ক্ষমতায়ন নিয়ে সচেতনতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্রতীকে পরিণত হয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: