মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিকদের সম্মানার্থে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়ার আয়োজন করেন যুবদল মালয়েশিয়া শাখার নবনির্বাচিত সভাপতি মোঃ জসিম উদ্দিন। বুধবার (১১ মার্চ) রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের কাচ্চি ডাইনে আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত যুবদলের নবনির্বাচিত সভাপতি বলেন, প্রবাসে বসেও সাংবাদিকরা বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সম্মান জানাতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।
ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে মোঃ জসিম উদ্দিন আরও বলেন, প্রবাসী সাংবাদিকরা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা ও সম্ভাবনার কথা দেশবাসীর সামনে তুলে ধরেন। তাদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ। তিনি ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে একসঙ্গে কাজ করার আশাবাদ প্রকাশ করেন।
অনুষ্ঠানে যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম রতন, ৭১ টিভির মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, এনটিভির কায়সার হামিদ হান্নান, বাংলাদেশ প্রতিদিন ও বৈশাখি টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, বাংলা ভিশন প্রতিনিধি মোঃ আরিফুজ্জামান, আরটিভি প্রতিনিধি এসএম সৌরভ, ডিবিসি প্রতিনিধি মোহাম্মদ আলী এবং কালবেলা প্রতিনিধি বাপ্পি কুমার।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: