মালয়েশিয়ায় প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রবাসীদের ভোটাধিকার আদায়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ভূমিকা এবং নতুন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া শাখার সভাপতি আলহাজ শাহজাহান মিথুনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি ফয়সাল শেখের সঞ্চালনায় এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
এ সময় নুরুল হক নূর বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উত্থাপিত যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের (জিওপি) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন। বিশেষ বক্তা হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মো. কবীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম সাফায়েত হোসাইন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি সেলিম শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, মানবাধিকারবিষয়ক সম্পাদক মোকাম্মেল হোসেনসহ মালয়েশিয়া শাখার অসংখ্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য নতুন সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: