ইতালির ভেনিসে ভৈরববাসীদের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
ইতালির ভেনিসের মেস্ত্রে বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভৈরববাসীদের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ভেনিস ও আশপাশের এলাকায় বসবাসরত বিপুলসংখ্যক ভৈরবাসী অংশগ্রহণ করেন।
ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী রুনাক, সোলায়মান হোসেন ও মোবারক হোসেন। বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন। তারা ভৈরববাসীদের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সবশেষে মসজিদের ইমাম আব্দুল আজিজ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে আগত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ভৈরববাসীদের এই উদ্যোগ ভেনিসের বাংলাদেশি কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: