ফ্রান্স যুবদলের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার উদ্যোগে প্যারিসে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সভাপতি আব্দুল মুনায়েম মুন্না। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সহ-সভাপতি শাহ জামাল, সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আব্দুল্লাহ, সাবেক সহ-সভাপতি এম এ রশিদ পাটোয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ আহমেদ, আলতাফুর রহমান, এস এম মিল্টন সরকার, জাহিদুল ইসলাম শিপার ও ফারুক আহমেদ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত রাখতে যুবদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতান্ত্রিক আন্দোলন সক্রিয় রাখার আহ্বান জানান। একই সঙ্গে বিশ্বব্যাপী চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে মানবজাতির মুক্তি এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: