• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ফ্রান্সে চট্টগ্রামবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াছির আরাফাত, প্যারিস

প্রকাশিত: ১৮:১৪, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফ্রান্সে চট্টগ্রামবাসীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বসবাসরত চট্টগ্রামবাসীদের উদ্যোগে এক আন্তরিক পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে অবস্থান করেও রমজানের তাৎপর্য তুলে ধরা এবং কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। 

সাংবাদিক এম এ হাশেমের পরিচালনায় অনুষ্ঠানে ‘রমজানের গুরুত্ব ও করণীয়’ শীর্ষক আলোচনায় অংশ নেন ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটির ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আলম মেহমুদ, এনামুল হক চৌধুরী, জহির উদ্দিন, শরীফ আল মোমিন, মনজুরুল হাসান চৌধুরী সেলিম এবং মোহাম্মদ সোহরাব হোসেনসহ আরও অনেকে। 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, আত্মশুদ্ধি ও সামাজিক দায়বদ্ধতারও মাস। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ধর্মীয় অনুশাসন পালনের পাশাপাশি সমাজ ও মানবকল্যাণমূলক কাজে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে রমজানের প্রকৃত শিক্ষা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত চট্টগ্রামের গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ফ্রান্স টোয়েন্টি ফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ইয়াসির আরাফাত খোকন এবং ডেইলি সান ফ্রান্স প্রতিনিধি মোমিন আনসারি। ইফতার মাহফিলে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন রোকন উদ্দীন। দোয়ায় বিশ্বব্যাপী অস্থিরতা নিরসন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ কামনা করা হয়।

ইফতার আয়োজনে ছিল দেশীয় স্বাদের বিভিন্ন খাবার, যা প্রবাসে থেকেও অংশগ্রহণকারীদের মাঝে দেশের আবহ তৈরি করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত