• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

শেখ মুজিবের ভাস্কর্যে ড. ইউনূসের স্যালুট দেওয়ার এআই ছবি প্রচার

প্রকাশিত: ১১:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
শেখ মুজিবের ভাস্কর্যে ড. ইউনূসের স্যালুট দেওয়ার এআই ছবি প্রচার

সম্প্রতি, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানের সঙ্গে স্যালুট প্রদর্শন করলেন প্রধান উপদেষ্টা- দুই দেশের দুই জাতির পিতা’ শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধান করে গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও অনুসন্ধানে ‘আহমেদ মীর’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ছবিটির উল্লেখযোগ্য মিল রয়েছে। তবে, মূল ছবিটি পর্যবেক্ষণে দেখা যায়, সেখানে ড. ইউনূস নন; বরং একজন যুবককে স্যালুট দিতে দেখা যাচ্ছে।

২০২৩ সালে প্রকাশিত সময় টিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, কলকাতার শিয়ালদহ রেলস্টেশনে শেখ মুজিবুর রহমানের এই ভাস্কর্যটি অবস্থিত। তবে, ২০২৪ সালের ৮ আগস্ট শপথ নেওয়ার পর ড. ইউনূস ভারত সফর করেননি।

প্রচারিত ছবিটি বিশ্লেষণ করে তাতে বিভিন্ন অস্বাভাবিক উপাদান লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই প্রযুক্তিতে তৈরি কনটেন্টে দেখা যায়।

বিষয়টি আরও নিশ্চিত করতে ছবিটি এআই দিয়ে তৈরি কি না তা যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ডিপফেক-ও-মিটারে পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৬ শতাংশ।

অর্থাৎ, ইন্টারনেটে থাকা একটি ছবিকে ভিত্তি করে এআই প্রযুক্তি ব্যবহার করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

সুতরাং, শেখ মুজিবের ভাস্কর্যে প্রধান উপদেষ্টা স্যালুট দিয়েছেন- এ দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত ও ভুয়া।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: