• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬

‘শিবির একসময় বিশ্ব শাসন করবে’ মন্তব্যটি করেননি ঢাবি শিক্ষক মোনামী

প্রকাশিত: ১৯:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
‘শিবির একসময় বিশ্ব শাসন করবে’ মন্তব্যটি করেননি ঢাবি শিক্ষক মোনামী

সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) উদ্ধৃত করে ‘শিবির একসময় বিশ্ব শাসন করবে’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফ্যাক্টচেক 
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একসময় বিশ্ব শাসন করবে বলে মন্তব্য করেননি শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। ঢাবি শিক্ষক মোনামীর মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো। 

পরবর্তীতে, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে শেহরীন আমিন ভূঁইয়ার (মোনামী) সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি এমন কোনো মন্তব্য করেননি বলে জানান।  

সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামী) উদ্ধৃত করে ‘শিবির একসময় বিশ্ব শাসন করবে’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

বিভি/এসজি

মন্তব্য করুন: