• NEWS PORTAL

  • বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সাভারে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের দাবিটি ‘গুজব’

প্রকাশিত: ১৯:০৫, ৪ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
সাভারে পুলিশের গুলিতে শ্রমিক নিহতের দাবিটি ‘গুজব’

ছবি: ফেসবুক থেকে নেওয়া

সাভারে পুলিশের গুলিতে এক শ্রমিক নিহত হওয়ার দাবিটি গুজব বলে জানিয়েছে নিউজ ফ্যাক্ট চেকার ‘ফাস্ট চেক’। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি সাভারের কোনো ঘটনার নয়; বরং এটি বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত এক যুবকের। নিউজ ফ্যাক্ট চেকার ‘ফাস্ট চেক’ এর অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

ফাস্ট চেকের তথ্যসূত্রে উল্লেখ করা হয়, ‘কিছুক্ষণ আগে পুলিশের গুলিতে সাভারে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে’—এমন দাবি করে একটি ছবি শেয়ার করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ফেসবুক আইডি থেকে।

তবে অনুসন্ধানে দেখা যায়, ছবিটি সাভারে পুলিশের গুলিতে নিহত কোনো শ্রমিকের নয়। এটি গত ২১ সেপ্টেম্বর বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নিহত আহাদ আহমেদ (২৪) নামের এক যুবকের ছবি।

ফাস্ট চেকের তথ্য অনুযায়ী, ওই দিন ‘অর্থনৈতিক সংবাদ’ নামের একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একই ব্যক্তির ছবি ব্যবহার করা হয়েছিল। একই দিনে, ঢাকা পোস্ট, বাংলানিউজ২৪ ও স্টার নিউজসহ অন্যান্য গণমাধ্যমেও ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হয়। 

ফলে সাভারে পুলিশের গুলিতে শ্রমিক নিহত হওয়ার দাবি এবং এর সঙ্গে প্রচারিত ছবিটি সঠিক নয় বলে জানিয়েছে ফাস্ট চেক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত