হত্যার হুমকির অভিযোগে পোস্ট শিক্ষক মোনামীর, কি আছে স্ক্রিনশটে
ছবি: ফেসবুক
বিভিন্ন মোবাইল নম্বর থেকে কল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-কে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ফেসবুক পোস্টে তিনি নিজেই এ দাবি করেছেন।
ফেসবুকে তিনি হুমকিসংবলিত একাধিক স্ক্রিনশট শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, বিভিন্ন অপরিচিত নম্বর থেকে তাকে ফোন করা হয়েছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, “১৩ ফেব্রুয়ারির পর থেকে আমি অসংখ্য মৃত্যুর হুমকির সম্মুখীন হচ্ছি। এটি তার মধ্যে মাত্র একটি।”
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে মেনশন করে শেহরীন আমিন মোনামী লেখেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব ও নিরাপদ’ বাংলাদেশ?”
সবশেষে তিনি লেখেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকেই প্রস্তুত আছি।”
এর আগে ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করা এবং অশালীন মন্তব্য করার অভিযোগে তিনি শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: