• NEWS PORTAL

  • বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

দুই বিয়ে নিয়ে গুজব: জবাবে যা বললেন ডা. মাহমুদা মিতু

প্রকাশিত: ১২:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
দুই বিয়ে নিয়ে গুজব: জবাবে যা বললেন ডা. মাহমুদা মিতু

যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে, যার অধিকাংশই ভিত্তিহীন বলে জানা গেছে। সর্বশেষ গুজবে দাবি করা হয়েছে, তিনি নাকি দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

এ ধরনের প্রচারণাকে সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ হিসেবে দেখা হচ্ছে। তবে এসব গুজবের জবাব তিনি দিয়েছেন শান্ত ও সংযত ভঙ্গিতে। নিজের ফেসবুক পোস্টে তাকে নিয়ে করা একটি লেখা শেয়ার করে মাহমুদা মিতু লেখেন, তার বিয়ের বয়স ১৭ বছর এবং তার দুটি কন্যাসন্তান রয়েছে।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, তার দাম্পত্য জীবন অত্যন্ত সুন্দর এবং যাঁরা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা বিষয়টি ভালোভাবেই জানেন। স্বামীর পূর্ণ সমর্থনেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন বলেও জানান।

দুই বিয়ের গুজব প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে বলেন, ১৭ বছরের দাম্পত্য জীবনে স্বামীর সঙ্গে কখনো বড় ধরনের মনোমালিন্য হয়নি এবং দ্বিতীয় বিয়ের প্রশ্নই ওঠে না। তিনি এসব অপপ্রচারের নিন্দা জানিয়ে বলেন, মিথ্যাচারের মাধ্যমে কাউকে আক্রমণ করা অনৈতিক।

এ ধরনের গুজব ছড়ানোকারীদের উদ্দেশে তিনি আল্লাহর কাছে হেদায়েত কামনা করেন এবং ভবিষ্যতে যেন কোনো নারীর বিরুদ্ধে এ ধরনের মিথ্যা প্রচারের সাহস কেউ না পায়—সে প্রত্যাশাও ব্যক্ত করেন।

প্রসঙ্গত, ডা. মাহমুদা মিতু ঝালকাঠি-১ আসন থেকে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম উত্তোলন করলেও পরে তা প্রত্যাহার করে নেন। বর্তমানে তিনি ওই আসনে জামায়াত জোটের প্রার্থী ফয়জুল হককে সমর্থন দিচ্ছেন।

বিভি/এজেড

মন্তব্য করুন: