হঠাৎ সীমান্ত পাহারা দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইনের অপচেষ্টা ঠেকাতে সীমান্তে সতর্ক পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান। একই পোস্টে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের সাবেক দুই নেতা নানক ও নাছিমের বৈঠকের খবর নিয়েও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ খুঁজতে পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক নিয়ে ভারতীয় গণমাধ্যমের বরাতে সংবাদ প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তার অভিযোগ, ভারত আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত নেতাদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

পোস্টে তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিরুদ্ধে গণহত্যার দায়ে বিচার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন রাশেদ খাঁন।
তবে শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা জানান।
রাশেদ খাঁনের দাবি, অস্থির পরিস্থিতি তৈরি করে ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের বাংলাদেশে পুশইনের চেষ্টা হতে পারে। এ ধরনের অপচেষ্টা ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরও সীমান্ত পাহারা দেওয়ার আহ্বান জানান তিনি।
বিভি/এজেড













মন্তব্য করুন: