গোপালগঞ্জে আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার সঠিকভাবে তুলে ধরতে পারছে না: আবু হানিফ
গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার সঠিকভাবে তুলে ধরতে পারছে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
আবু হানিফ তার পোস্টে বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীদের তাণ্ডব থেকে রেহাই পায়নি কেউই। থানা পুড়িয়ে দেওয়া, বাড়িঘরে আগুন, ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ও লুটপাট- সব রকম ধ্বংসযজ্ঞ চালিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এমনকি তাদের হাত থেকে রক্ষা পায়নি হাসপাতালও। অথচ জেনেভা কনভেনশন অনুযায়ী, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ চলাকালীন সময়েও কোনো হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধের শামিল হবে। কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসীদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।
হাসপাতালে হামলা, দুটি থানা পুড়িয়ে দেওয়া, মানুষের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন, লুটপাট ও ভাঙচুর- আওয়ামী লীগের এমন সন্ত্রাসী কর্মকাণ্ড সরকার সঠিকভাবে তুলে ধরতে পারে না। অথচ, উচিত ছিল এসব কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরার পাশাপাশি বহির্বিশ্বের কাছেও তুলে ধরা যে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং এটি একটি সন্ত্রাসী সংগঠন।
বিভি/এনএম/পিএইচ













মন্তব্য করুন: