• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৮৩৪ জন 

প্রকাশিত: ১৬:২৫, ৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৮৩৪ জন 

ফাইল ছবি

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৪ জন। তবে এ সময়ে ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি। 

শনিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২২৯ জন, ঢাকা উত্তর সিটিতে ২০৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন ও ময়মনসিংহ বিভাগে ৭২ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

এদিকে গত একদিনে সারা দেশে ৮১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৭৩ হাজার ৭৮৫ জন।

বিভি/এসজি

মন্তব্য করুন: