• NEWS PORTAL

  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি ১৬ শিশু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৭, ১০ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি ১৬ শিশু

চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ শিশু ভর্তি হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, নতুন ১৬ জনসহ হাসপাতালগুলো হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৯ জনে । 

এখন পর্যন্ত চট্টগ্রামে হাম শনাক্ত হয়েছে ২৬ জনের। এদের মধ্যে ১৮ জন নগরীর ও ৮ জন বিভিন্ন উপজেলার। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাড়ি কক্সবাজার জেলায়। ভর্তি হওয়া রোগীদের মধ্যে ২৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয়েছে।

অন্যদিকে গতকাল ১৯  শিশুর পরীক্ষার নমুনা ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৩০১ জনের।

গত রবিবার থেকে দেশের ১৮ জেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হলেও  চট্টগ্রাম জেলা সে তালিকায় নেই। তবে চট্টগ্রামের সব উপজেলায় চলমান ‘কেস সার্চিং’ ও ‘ড্রপ আউট’ শিশুর টিকাদান ও ভিটামিন ‘এ’ ক্যাপসুল সাপ্লিমেন্ট চালু রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
 

বিভি/টিটি

মন্তব্য করুন: