হামের উপসর্গ নিয়ে রামেকে আরও ৪ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তারা মারা যায়। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস গণমাধ্যমকে জানান, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৪ জন। আর মারা গেছে চারজন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের হামের আইসোলেশন ওয়ার্ডে ১৩২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ১২ জন আইসিইউতে ভর্তি। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ৪৭৯ জন রোগী ভর্তি হয়েছে, যার মধ্যে ৫০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের বিস্তার রোধে টিকাদান জোরদার করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: