চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি
উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।
রবিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (পিসিওএস) সচেতনতা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের (পিসিওএস) কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ব্যবহার করে এ সমস্যায় আক্রান্ত নারীদের সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে।
তিনি জানান, চীনসহ উন্নত দেশগুলোর আধুনিক চিকিৎসা প্রযুক্তি দ্রুত দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে ইতোমধ্যে যোগাযোগও করা হয়েছে।
সেমিনারে জানানো হয়, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর মধ্যে ৮ থেকে ১০ জন পলিসিস্টিক ওভারি সিনড্রোমে ভুগছেন। এ সমস্যা নারীদের হরমোন ও বিপাকীয় স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এবং কিছু ক্ষেত্রে সন্তান ধারণে জটিলতার সঙ্গে সম্পর্কিত।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: