• NEWS PORTAL

  • বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১৪:২১, ১৪ অক্টোবর ২০২৬

আপডেট: ১৬:০১, ১৪ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে টিকার গুণগত মান, শুদ্ধতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও টিকাপ্রতিরোধযোগ্য রোগের নজরদারি কার্যক্রমের যৌথ স্বাধীন পর্যালোচনা অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, টিকার যথাযথ ব্যবস্থাপনা ও গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে বিভিন্ন টিকাপ্রতিরোধযোগ্য রোগ থেকে সুরক্ষিত রাখা সম্ভব হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করার পাশাপাশি টিকার মান ও নির্ভরযোগ্যতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে টিকার সঠিক ব্যবস্থাপনা এবং গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত