• NEWS PORTAL

  • শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাগেরহাটে প্রথমবারের মত ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২০:০১, ১০ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বাগেরহাটে প্রথমবারের মত ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু

বাগেরহাটের রামপালে প্রথমবারের মত ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবা চালু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার ঝনঝনিয়া এলাকায় ‘আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর কনফারেন্স কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজার সভাপতিত্বে উদ্বোধনী অণুষ্ঠানে, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন এবং পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,বাগেরহাটের সিভিল সার্জন ডাঃ এস এম মাহবুব হক, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ,পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান,রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসী, রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল সহ চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, রামপাল উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত এই সেন্টারে প্রথমবারের মত ক্যান্সার শনাক্ত কার্যক্রম শুরু হয়েছে। এখান থেকে স্বল্প মূল্যে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু ক্যান্সার, কিডিনি রোগ, ফুসফুস ক্যান্সার, শিশুদের বিভিন্ন ক্যান্সারসহ সকল অসংক্রামক রোগ স্বল্প মূল্যে করাতে পারবেন। এছাড়া উপকূলীয় অঞ্চলের মানুষকে বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হবে বলে জানান আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম রেজা।

উদ্বোধন শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি বলেন, প্রত্যন্ত এলাকায় হলেও, এই হাসপাতালটির কারিগরি দক্ষতা রয়েছে।  সবার প্রচেষ্টায় এই হাসপাতাল বাংলাদেশে একটি অবস্থান করবে। আগামীতে সারা বাংলাদেশের মানুষ এই হাসপাতাল থেকে উপকৃত হবে। অনলাইনে তারা সেবা নিতে পারবে। এখানে যে আধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তি, কানেকটিভিটি ও নেটওয়ার্ক রয়েছে তা দিয়ে সারা বাংলাদেশ এই হাসপাতালের সেবার মধ্যে চলে আসবে বলে জানান তিনি।

এছাড়া, বাগেরহাটের ১০০ জন রোগীকে বিনামূল্যে ক্যান্সার পরীক্ষার জন্য অর্থায়নক করার প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বিভি/এজেড

মন্তব্য করুন: