• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১৩:৪৭, ১৫ অক্টোবর ২০২৬

আপডেট: ১৩:৪৮, ১৫ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
ডেঙ্গুর ভ্যাকসিন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গুর ভ্যাকসিন আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হওয়ায় তা আমদানির ঝুঁকি নিতে চায় না সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, ডেঙ্গু ও হাম মোকাবিলায় চিকিৎসক এবং চিকিৎসাব্যবস্থার কোনো অবহেলা নেই। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে চিকিৎসকদের বদলি ও পদায়ন কার্যক্রমে অটোমেশন পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, অনিয়ম থেকে নিয়মের মধ্যে ফেরার প্রচেষ্টার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর নির্দেশে এই অটোমেশন পদ্ধতি চালু করা হয়েছে। অতীতে ফ্যাসিস্ট আমলে চিকিৎসকদের বদলি ও পদায়নকে কেন্দ্র করে লাখ লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে। নতুন এই পদ্ধতিতে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে বদলি-পদায়ন করা হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত বলেন, ফ্যাসিস্ট আমলের তুলনায় বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অর্ধেকেরও কম। জনগণের সচেতনতা, সরকারের বিভিন্ন উদ্যোগ এবং চিকিৎসকদের নিরলস প্রচেষ্টার কারণে এটি সম্ভব হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত