ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬১৯, নেই মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে কেবল ঢাকা বিভাগেই সর্বোচ্চ ১৯৭ জন রোগী ভর্তি হয়েছেন। আর চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মশাবাহিত এ রোগে দেশে মোট ৫২৭ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার পর দ্বিতীয় সর্বোচ্চ ১২৪ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে।
এ ছাড়া খুলনা বিভাগে ১০৬ জন, বরিশাল বিভাগে ৭০ জন, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে ৪৩ জন করে, রংপুর বিভাগে ২৮ জন এবং সিলেট বিভাগে আটজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানো ৫২৭ জনের মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬৭ জন।
একই সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে নয়জন এবং সিলেট বিভাগে চারজনের মৃত্যু হয়েছে।
বিভি/বিএস/টিটি













মন্তব্য করুন: