হোয়াটসঅ্যাপে আসছে এডিটিং ফিচার
হোয়াটসঅ্যাপে একের পর এক নতুন ফিচার যোগ হতে চলেছে, যা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে করবে আরও স্মার্ট ও সহজ। মেটার এই আপডেটগুলোতে থাকছে স্টোরেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে এআই-চালিত সুবিধা। খুব শিগগিরই এসব ফিচার সবার মোবাইলে পৌঁছে যাবে, বদলে দেবে দৈনন্দিন চ্যাটিংয়ের অভিজ্ঞতা।
হোয়াটসঅ্যাপ ট্র্যেকার Wabetainfo জানিয়েছে, হোয়াটস অ্যাপে আসতে চলেছে মোট ৫টি নতুন ফিচার। তাই আর সময় নষ্ট নয়। চলুন জেনে নেয় যে হোয়াটস অ্যাপে কী কী নতুন ফিচার আসছে।
স্পেস ফ্রি করা
এতদিন হোয়াটস অ্যাপের কোনও বড় ফাইল ডিলিট করা বেশ কঠিন কাজ ছিল। যদিও সেই সমস্যার একটা সহজ সমাধান হতে পারে। এবার থেকে হোয়াটস অ্যাপে পাবেন নতুন স্টোরেজ টুল। তার মাধ্যমে লার্জ ফাইল খুঁজে অনায়াসে ডিলিট করতে পারবেন। আপনাকে গোটা চ্যাট ডিলিট করতে হবে না।
চ্যাট ট্রান্সফার
এখন থেকে হোয়াটস অ্যাপে চ্যাট ট্রান্সফার করা খুবই সহজ হবে। বিশেষত, আইওএস থেকে সহজেই অ্যান্ড্রয়েড ফোনে করা যাবে চ্যাট ট্রান্সফার। এটা আগে করা খুবই কঠিন ছিল।
অ্যাপেলের আইফোনে মাল্টিঅ্যাকাউন্ট ফিচার
বর্তমানে অ্যাপেলের ফোনে মাল্টি অ্যাকাউন্ট ফিচার দেওয়া হয়েছে। এর ফলে আপনি আইফোনে দু'টি অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে একটি অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে যেতে চাইলে শুধু লগআউট করে অন্য অ্যাকাউন্টে লগইন করতে হবে।
মেটার ফটো এডিটিং
এতদিন ফটো এডিট করার জন্য একাধিক অ্যাপ ব্যবহার করতে হতো। তবে এই সমস্যা মেটাতে চলেছে হোয়াটস অ্যাপ। তাদের পক্ষ থেকে এমন একটি ফিচার আনা হচ্ছে, যাতে আপনি মেটা এআই-এর সাহায্যেই ফটো এডিটিং, অবজেক্ট রিমুভ, ব্যাকগ্রাউন্ড বদল এবং একাধিক স্টাইল অ্যাপ্লাই করতে পারবেন।
এআই রাইটিং হেলপ
এটা হোয়াটসঅ্যাপের সেরা ফিচার। এই ফিচারের মাধ্যমে আপনি নিজের পছন্দ মতো লেখা লিখে ফেলতে পারবেন। আপনাকে বেশি খাটতে হবে না। হোয়াটস অ্যাপই লিখে দেবে আপনার মনের কথা।
আর ভাল খবর হল, এই সব ফিচার ইতিমধ্যেই রোলআউট হয়েছে। আশা করা যায়, কিছুদিনের মধ্যেই সবার মোবাইলেও এই ফিচার চলে আসবে।
বিভি/এসআই



মন্তব্য করুন: