• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, নেপথ্যে কী?

প্রকাশিত: ২০:৩০, ২৩ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
বিশ্বের ৭০ শতাংশ ওয়েবসাইট ঝুঁকিতে, নেপথ্যে কী?

প্রতীকী ছবি

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত এই দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা আক্রান্ত সার্ভারে দূর থেকে ক্ষতিকর কোড চালাতে এবং সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে পারে। ঝুঁকি এড়াতে ইউরোপসহ বিভিন্ন অঞ্চলের সরকার ও প্রতিষ্ঠান সাময়িকভাবে কিছু ওয়েবসাইট ও অনলাইন সেবা বন্ধ রেখেছে।

২১ অক্টোবর প্রকাশিত নিরাপত্তা সতর্কতা অনুযায়ী, ত্রুটি দুটি চিহ্নিত হয়েছে CVE-2026-109618 ও CVE-2026-109619 নামে। পিএইচপির নির্দিষ্ট সংস্করণগুলোতে থাকা এই দুর্বলতার কারণে ব্যবহারকারীর অনুমোদন ছাড়াই দূর থেকে সার্ভারে কোড চালানোর ঝুঁকি তৈরি হতে পারে। 

সমস্যা সমাধানে পিএইচপি কর্তৃপক্ষ নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সংস্করণ ব্যবহারকারীদের দ্রুত আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। ওয়ার্ডপ্রেস ও জুমলার মতো পিএইচপিনির্ভর প্ল্যাটফর্মে পরিচালিত ওয়েবসাইটও ঝুঁকিতে পড়তে পারে, যদি সেগুলো আক্রান্ত সংস্করণ ব্যবহার করে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে কিছু সরকারি ওয়েবসাইট ও অনলাইন সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইন্টারনেট আর্কাইভ সাময়িকভাবে তাদের পোর্টাল বন্ধ রাখার পর আবার চালু করে। এসব পদক্ষেপের অনেকগুলোই ছিলো সতর্কতামূলক; সব ক্ষেত্রে সাইবার হামলা বা তথ্য চুরির প্রমাণ পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স, আল-জাজিরা

বিভি/এমআর

মন্তব্য করুন: