• NEWS PORTAL

  • শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা আজ

প্রকাশিত: ১১:১৯, ৩ অক্টোবর ২০২৩

ফন্ট সাইজ
পদার্থবিজ্ঞানে নোবেল ঘোষণা আজ

চলতি বছর কে বা কারা পদার্থ বিজ্ঞানে নোবেল পুরষ্কার পাচ্ছে তা জানা যাবে আজ। আগামীকাল বুধবার জানা যাবে রসায়নে নোবলে বিজয়ীদের নাম। 

গতকাল চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন করোনাভাইরাসের টিকার দুই গবেষক। যৌথভাবে নোবেলজয়ী এই দুই গবেষক হলেন- হাঙ্গেরিয়ায় জন্মগ্রহণকারী কাটালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের ড্রিউ ওয়েইজম্যান।

এরপর ৫ অক্টোবর সাহিত্যে আর ৬ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। দুই দিন বিরতি দিয়ে ৯ অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল।

চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কারগুলো সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থে দেওয়া হয়। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। ১৯৬৮ সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানে অবদানের কথা স্মরণ করে এই পুরস্কার দেওয়া শুরু করে।
 

বিভি/ এসআই

মন্তব্য করুন: