মার্কিন কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্রেটদের হাতে, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ভোট গণনায় রিপাবলিকানদের হটিয়ে কংগ্রেসের উচ্চকক্ষ-সিনেট আর নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছে ডেমোক্রেটরা। এতে প্রশাসনিক ও বিচার বিভাগীয় নিয়োগ এবং আইন প্রণয়নের ক্ষেত্রে বাধার মুখে পড়বেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় বুধবার (৪ নভেম্বর) ভোর ৪টা থেকে সকাল ৭টার মধ্যে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। কংগ্রেসের নিম্নকক্ষ-প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের প্রতিটিতে এবং উচ্চকক্ষ-সিনেটের ১০০ আসনের ৩৫টিতে নির্বাচন হয়েছে। দুই কক্ষেই আধিপত্য ছিলো রিপাবলিকান পার্টির। বেসরকারি ফলাফলে দেখা গেছে ভোট গণনায় সিনেটে ৫৩ আসন নিশ্চিত করেছে ডেমোক্রেটরা। সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেতে চারটি আসন কম ছিলো ডেমোক্র্যাটদের। এই নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, সাউথ ক্যারোলাইনা, টেক্সাস, ওহাইওতে রিপাবলিকানদের পরাজয়ে ডেমোক্রেটদের সেই লক্ষ্য পূরণ হয়েছে। সিনেটে রিপাবলিকান পার্টির আসন সংখ্যা কমে ৪২টিতে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ২২৫টি আসনে জয় পেয়েছে ডেমোক্রেটরা। আর ২৭টি আসন হাতছাড়া হয়ে রিপাবলিকানরা জয় পেয়েছে ১২৯টি আসনে।
আমেরিকার সংবিধান অনুযায়ী নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিতে কোন দলকে ন্যূনতম ২১৮টি আসনে জয় নিশ্চিত করতে হয়। অঙ্গরাজ্যভেদে আলাদা নিয়ম আর পোস্টাল ব্যালট গণনায় জটিলতার কারণে ওয়াশিংটন, আলাস্কা, ক্যালিফোর্নিয়া, নেভাডা আর মেইনের চূড়ান্ত ফলাফল প্রকাশে কয়েক সপ্তাহ দেরি হওয়ার নজির রয়েছে। এবার ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনেও মতামত দিয়েছেন ভোটাররা।
বিভি/এসজি













মন্তব্য করুন: