• NEWS PORTAL

  • রবিবার, ০৫ এপ্রিল ২০২৬

ভানুয়াতুতে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প 

প্রকাশিত: ১৫:৩৭, ২২ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৫:৩৭, ২২ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
ভানুয়াতুতে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প 

ফাইল ছবি

ভানুয়াতু দ্বীপ রাজ্যে আবারও আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। রবিবার (২১ ডিসেম্বর) ৬.২ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প অনুভূত হয়। জার্মানি ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভানুয়াতু দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থান করায় এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ১৭ ডিসেম্বর এই দ্বীপে ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন: