• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হলো মাদুরোকে

প্রকাশিত: ০৮:৫৩, ৪ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হলো মাদুরোকে

মার্কিন সেনাবাহিনীর হাতে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটন অঞ্চলে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) বিকালে তাকে বহনকারী বিমানটি নিউইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে।

পরে মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের বন্দিশিবিরে নেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সেখান থেকেই তাকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে করা মামলায় ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করা হবে।

এদিকে, ভেনেজুয়েলায় শান্তিপূর্ণভাবে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত দেশটি আমেরিকার নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ঘোষণার প্রতিবাদ জানিয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। শনিবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি বলেন, ভেনেজুয়েলা কখনও কোনো দেশের ঊপনিবেশ হবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভাইস প্রেসিডেন্ট এরই মধ্যে ভেনেজুয়েলার অর্ন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এমন দাবি প্রত্যাখ্যান করে ডেলসি জানান, নিকোলাস মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট।

এছাড়া ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্টকে আটকের ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে শুরু হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। আন্তর্জাতিক নিয়মনীতির তোয়াক্কা না করে আরেকটি দেশে সরাসরি আগ্রাসন চালিয়ে প্রেসিডেন্টকে এভাবে তুলে নিয়ে যাওয়ার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়াসহ বিভিন্ন দেশ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: