অ্যার্টেমিস-২ চাঁদে পৌঁছাতে কত সময় নেবে, এরপর কি ঘটবে?
সফলভাবে অ্যার্টেমিস-২ মিশন লঞ্চ করেছে নাসা, যা ১৯৭২ সালের অ্যাপোলো প্রোগ্রামের পর চাঁদের নিকটে প্রথম মানব ক্রু মিশন। ৩২২ ফুট উচ্চতার স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেট বুধবার (১ এপিল) সন্ধ্যা ৬:৩৫ (২২:৩৫ GMT) কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা থেকে লঞ্চ করা হয়। এটি ওরিয়ন ক্রু ক্যাপসুলকে ১০ দিনের যাত্রায় প্রেরণ করেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, অ্যার্টেমিস-২ চাঁদে অবতরণ করবে না, বরং একটি ‘ফ্রি-রিটার্ন’ কক্ষপথে ঘুরবে, যা প্রমাণ করবে যে মহাকাশযান ভবিষ্যতের মিশনে ক্রুকে নিরাপদে রাখতে সক্ষম। পরবর্তী পর্যায়ে, অ্যার্টেমিস-৪ মিশনে ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে অবতরণ করার পরিকল্পনা রয়েছে।
মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান লঞ্চের কয়েক মিনিট পরে বলেন, ‘আমরা চাঁদের দিকে যাচ্ছি, সামনে সুন্দর চাঁদের উদয় দেখা যাচ্ছে।’
মিশনের ক্রু:
রিড ওয়াইজম্যান (৫০), কমান্ডার: সাবেক আএসএস কমান্ডার এবং নাসার অভিজ্ঞ নভোচারী।
ভিক্টর গ্লোভার (৪৯), পাইলট: প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী যিনি চাঁদে যাচ্ছেন।
ক্রিস্টিনা কচ (৪৭), মিশন স্পেশালিস্ট: মহাকাশে দীর্ঘতম একক মহাকাশযাত্রার রেকর্ডধারী মহিলা।
জেরেমি হ্যানসেন (৫০), মিশন স্পেশালিস্ট: প্রথম কানাডিয়ান হিসেবে আন্তর্জাতিক প্রতিনিধিত্ব করছেন।
চাঁদে পৌঁছানোর সময়সূচি:
মিশন যদি পরিকল্পনা অনুযায়ী চলে, অরিয়ন ক্যাপসুল এপ্রিলের ৬ তারিখ চাঁদের নিকটে পৌঁছাবে। এরপর এটি চাঁদকে ঘুরে ফিরে পৃথিবীর দিকে আসবে। প্রশান্ত মহাসাগরে ১০ এপ্রিল হবে ক্যাপসুল স্প্ল্যাশডাউন।
১০ দিনের মিশন পরিকল্পনা:
দিন ১-২: উচ্চ পৃথিবী কক্ষপথে সিস্টেম চেক। এরপর ট্রান্সলুনার ইনজেকশন ম্যানুভার, যা মহাকাশযানকে চাঁদের দিকে প্রেরণ করবে।
দিন ৩-৪: চাঁদের দিকে যাত্রা, ওরিয়ন-এর সিস্টেম মনিটরিং।
দিন ৫: ওরিয়ন চাঁদের আকর্ষণীয় বলের প্রভাবে প্রবেশ। ক্রু স্পেসস্যুট পরীক্ষা করবে।
দিন ৬: চাঁদ ঘিরে ফ্লাইবাই, নিকটতম দূরত্ব প্রায় ৪,০০০–৬,০০০ মাইল (৬,৪৫০–৯,৬৫০ কিমি)।
দিন ৭-৯: ফ্রি-রিটার্ন কক্ষপথে ফিরে আসা, ডীপ-স্পেস বিজ্ঞান ও মেডিকেল মনিটরিং।
দিন ১০: সার্ভিস মডিউল থেকে আলাদা হয়ে পৃথিবীতে পুনঃপ্রবেশ এবং স্প্ল্যাশডাউন।
পরবর্তী মিশন:
অ্যার্টেমিস-৩ মিশন শুরু হবে ২০২৭ সালে। এতে ওরিয়ন পৃথিবী কক্ষপথে লুনার ল্যান্ডারের সঙ্গে ডকিং করবে, যা পরে চাঁদের পৃষ্ঠে ক্রু পৌঁছে দেবে। সম্ভাব্য ল্যান্ডারগুলো হলো ব্লু অরিজিনের ব্লু মুন বা স্পেসেক্স-এর স্টারশিপ।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: