• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

ট্রাম্পের ভাষণের পরই ইসরাইলে মিসাইল ছুড়লো ইরান

প্রকাশিত: ১৮:০৮, ২ এপ্রিল ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্পের ভাষণের পরই ইসরাইলে মিসাইল ছুড়লো ইরান

‘হামলা করার সক্ষমতা হারিয়েছে ইরান’ বুধবার রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরাইলে মিসাইল ছুড়েছে ইরান।

ইসরাইলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।

ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় পুরোপুরি চূর্ণ হয়েছে। এমন দাবির পরই ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরাইলের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। সূত্র: আলজাজিরা

বিভি/এজেড

মন্তব্য করুন: