• NEWS PORTAL

  • শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা ট্রাম্পের 

প্রকাশিত: ১২:৪৭, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা ট্রাম্পের 

ছবি: সংগৃহীত

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।    

রবিবার (১১ জানুয়ারি) ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: