• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

প্রকাশিত: ২০:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ভূমিকম্পে কেঁপে উঠলো ইতালি

ইতালির সিসিলি অঞ্চলে বুধবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে (বাংলাদেশ সময়) মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। 

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ২.১ এবং এর উৎপত্তিস্থল ছিল সিসিলির কাতানিয়া শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

এ ছাড়া, আকিরিয়ালে শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে এটি অনুভূত হয়েছে। বর্তমানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এবং স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নজরদারি করছে।

বিভি/টিটি

মন্তব্য করুন: