• NEWS PORTAL

  • রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

যে কারণে লাখ লাখ উটকে পাসপোর্ট দিচ্ছে সৌদি

প্রকাশিত: ২২:১৫, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যে কারণে লাখ লাখ উটকে পাসপোর্ট দিচ্ছে সৌদি

ছবি: বিবিসি

বিশ্ব রাজনীতিতে যখন পাসপোর্ট মানেই নাগরিকত্ব, তখন সৌদি আরব হঠাৎ ঘোষণা দিলো—দেশটির লাখ লাখ উট পাচ্ছে নিজস্ব পাসপোর্ট! মরুভূমির রাজ্যে এবার মানুষের পাশাপাশি উটও ঢুকছে সরকারি নথিভুক্তির আওতায়।

সৌদি কর্মকর্তারা জানাচ্ছেন, এই অভিনব উদ্যোগের মাধ্যমে দেশের সবচেয়ে মূল্যবান প্রাণী—উটগুলোর পরিচয়, মালিকানা ও চলাচল থাকবে কেন্দ্রীয় ডাটাবেজে। অর্থাৎ আর হারিয়ে যাওয়ার ভয় নেই—প্রতিটি উট থাকবে ‘রাষ্ট্রীয় নজরদারিতে’।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই উট-পাসপোর্টের ভিডিও। সবুজ রঙের ছোট্ট পাসপোর্টে সোনালি উটের ছবি আর সৌদি প্রতীক!

২০২৪ সালের হিসাব বলছে, সৌদি আরবে বর্তমানে প্রায় ২২ লাখ উট, যেগুলো বছরে দেশটির অর্থনীতিতে যোগ করছে দুই বিলিয়ন রিয়ালেরও বেশি! মানে, এই উট শুধু প্রাণী নয়—এরা সরাসরি “অর্থনৈতিক সৈনিক”।

বিশ্বজুড়ে উটের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি। এর মধ্যে এক কোটি সত্তর লাখই আরব বিশ্বে। উটের সংখ্যায় শীর্ষে সোমালিয়া, এরপর সুদান, মৌরিতানিয়া, সৌদি আরব ও ইয়েমেন।

সৌদি আরবে উট শুধু গৃহপালিত প্রাণী নয়—এটা জাতীয় গর্ব। আয়োজন হয় উটের সৌন্দর্য প্রতিযোগিতা, প্রদর্শনী, এমনকি জাতীয় দিবসের অনুষ্ঠানও উট ছাড়া যেন অসম্পূর্ণ! সূত্র: বিবিসি

বিভি/এমআর

মন্তব্য করুন: