• NEWS PORTAL

  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

গাজায় এখনো চলছে ইসরাইলিদের হামলা, একদিনেই ৯ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ১৯:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
গাজায় এখনো চলছে ইসরাইলিদের হামলা, একদিনেই ৯ ফিলিস্তিনি নিহত

রবিবার ভোর থেকে ফিলিস্তিনের গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে অন্তত ৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসারাইলি বাহিনী।  গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্যমতে, ভূখণ্ডটিতে দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রতিনিয়ত চুক্তি ভঙ্গ করছে নেতানিয়াহু বাহিনী। 

চুক্তি ভঙ্গ করে চালানো হামলায় প্রাণহানির সংখ্যা এরইমধ্যে এক হাজার ৬২০ জনে পৌঁছেছে। আর দুই বছরের বেশি সময় ধরে চলা সংঘাতে ৭২ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। 

এর মধ্যে এক হাজার সাতশো জনের বেশি ডাক্তার ও স্বাস্থ্যকর্মী রয়েছে। ইসরাইলি গণহত্যায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত সরঞ্জাম দিয়ে চিকিৎসা চালিয়ে যাওয়া অতন্ত্য কঠিন হয়ে পড়েছে। সহায়তার আহ্বান জানিয়ে আসছে গাজার আল আকসা হাসপাতালের চিকিৎসকরা। 

দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরাইলি প্রশাসনকে সব ধরনের নিষেধাজ্ঞা ও হামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

বিভি/এজেড

মন্তব্য করুন: