• NEWS PORTAL

  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমকর্তার বার্তা ভুলভাবে উপস্থাপনের দাবি ট্রাম্পের

প্রকাশিত: ১৬:০৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমকর্তার বার্তা ভুলভাবে উপস্থাপনের দাবি ট্রাম্পের

ছবি: ডোনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)

ইরান সম্ভাব্য সামরিক হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমকর্তার সতর্কবার্তা গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপনের দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি মার্কিন গণমাধ্যমগুলো যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনের বরাতে বলে, ইরানে হামলার পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে দীর্ঘস্থায়ী সংঘাতে জড়িয়ে ফেলার ঝুঁকি তৈরি করবে। পাশাপাশি মার্কিন সেনাদের হতাহতের শঙ্কাও রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান পাল্টা হামলা চালালে, পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় অস্ত্র ও আঞ্চলিক মিত্রদের সমর্থন নিয়েও প্রশ্ন তোলা হয়।

এসব খবরকে ‘ফেক নিউজ’ আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, জেনারেল কেইন যুদ্ধের বিরোধিতা করেননি। সম্ভাব্য যুদ্ধ নিয়ে প্রকাশিত খবরগুলো ইচ্ছাকৃতভাবে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

জেনারেল কেইনের দফতর জানিয়েছে, তারা শুধু সামরিক ঝুঁকি, প্রভাব ও বিকল্প নিয়ে পরামর্শ দিতে পারে। সিদ্ধান্ত নেওয়ার কাজ করবেন রাজনৈতিক নেতারা।

এদিকে, এক মাস্টারপ্ল্যান হাতে নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্র বা শত্রুদের হামলায় সর্বোচ্চ নেতা নিহত বা অপহরণ হলে পরবর্তি দায়িত্ব পালন করবেন ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান আলী লারিজানি। খামেনি নিজেই এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।


 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত