শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার!
ছবি: বোমা হামলার পর
শ্রীলঙ্কায় ২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলার ঘটনায় সাবেক গোয়েন্দা প্রধান সুরেশ সাল্লে-কে গ্রেফতার করেছে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে রাজধানী কলম্বোর উপকণ্ঠ থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, হামলায় ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে সাল্লে এই অভিযোগ অস্বীকার করেছেন।
২০১৯ সালে তিনটি গির্জা ও তিনটি হোটেলে সমন্বিত আত্মঘাতী হামলায় ২৭৯ জন নিহত এবং ৫০০-র বেশি মানুষ আহত হন। হামলার দুই দিন পর তৎকালীন প্রেসিডেন্ট প্রার্থী গোটাবায়া রাজাপাকশে প্রার্থিতা ঘোষণা করে পরে নির্বাচনে জয়ী হন। তার সময়েই সাল্লে গোয়েন্দা সংস্থার প্রধান হন।
২০২৪ সালে আনুরা কুমারা দেশানায়েকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর হামলার পেছনের দায়ীদের বিচারের প্রতিশ্রুতি দেন এবং সাল্লেকে অপসারণ করা হয়।
এই গ্রেফতারকে ইস্টার হামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: এএফপি, আল জাজিরা
বিভি/এমআর



মন্তব্য করুন: