খামেনিকে হত্যা: জাতিসংঘে ইরানের বিস্ফোরক চিঠি!
ছবি: ইরানে বিক্ষোভ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় জাতিসংঘে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো চিঠিতে এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী কাজ’ বলে আখ্যা দেন।
চিঠিতে বলা হয়, এই ঘটনা শুধু একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়—এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এবং একটি ‘বিপজ্জনক ও নজিরবিহীন উত্তেজনা’র সূচনা। তেহরানের দাবি, এ হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে গভীর সংকটে ঠেলে দিয়েছে।
আরাঘচি সতর্ক করে বলেন, এ ধরনের পদক্ষেপ একটি বিপজ্জনক ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দিয়েছে, যা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক ব্যবস্থার ভারসাম্যের মূলে আঘাত হেনেছে।
চিঠিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে ইরান বলেছে, বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় সংস্থাটিকে তার সনদ অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সরকারকে এই ঘটনার জন্য পূর্ণ জবাবদিহিতার আওতায় আনার দাবি জানানো হয়েছে। সূত্র: আলজাজিরা
বিভি/এমআর



মন্তব্য করুন: