• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

নেপালে ক্ষমতায় আসার পথে জেন-জি প্রজন্ম 

প্রকাশিত: ১১:২৪, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
নেপালে ক্ষমতায় আসার পথে জেন-জি প্রজন্ম 

ছবি: বালেন্দ্র শাহ

নেপালে ক্ষমতায় আসার পথে কে পি শর্মা ওলি সরকারের পতন আন্দোলনের জেন-জি প্রজন্ম। নেপালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের প্রতিনিধি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি-আরএসপি। 

দলটির নেতৃত্ব দিচ্ছেন র‍্যাপার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। ভোটের প্রাথমিক ফলই বলে দিচ্ছে বালেন্দ্রই বসতে যাচ্ছেন নেপালের মসনদে। বৃহস্পতিবার (৫ মার্চ) অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এ পর্যন্ত দেওয়া ফলাফলে বালেন্দ্র শাহর আরএসপি দল ১৬৫টি আসনের মধ্যে ৫টি আসনে জয় পেয়েছে। এছাড়া ১৬১ আসনে দেওয়া প্রাথমিক ফলাফলে ১১০টি আসনে স্পষ্টভাবে এগিয়ে আছেন বালেন্দ্র শাহর দল। 

অপরদিকে নেপালের সবচেয়ে পুরোনো দল গগন থাপার নেপালি কংগ্রেস ৪টিতে জয় ও ১১টি আসনে এগিয়ে আছে। একটি আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব নেপাল বা ইউএমএল। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলটি এগিয়ে আছে ১১টি আসনে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টি দুইটি আসন জিতেছে এবং ১০টি আসনে এগিয়ে রয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত