• NEWS PORTAL

  • শনিবার, ০৭ মার্চ ২০২৬

ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালো ইসরাইল

প্রকাশিত: ১২:১৫, ৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ইরানের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালালো ইসরাইল

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। বাংলাদেশ সময় শনিবার (৭ মার্চ) ভোরে এ হামলা হয়। 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে বিমানবন্দরের ভেতর কোনো কিছু দাউ দাউ করে জ্বলছে।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, বিমানবন্দরে একের পর এক হামলায় আগুনের বিশাল গোলা তৈরি হচ্ছে।

এর আগে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানায় তেহরানে ব্যাপক হামলা চালানো হচ্ছে। তারা বলেছিলো, তাদের বিমানবাহিনী ইরানের সরকারের অবকাঠামো লক্ষ্য করে তেহরানে ব্যাপক হামলা চালাচ্ছে। -সূত্র: বিবিসি

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত