• NEWS PORTAL

  • সোমবার, ০৯ মার্চ ২০২৬

মোজতবা খামেনিকে সমর্থন জানিয়ে পুতিনের বিশাল বার্তা

প্রকাশিত: ১৭:০১, ৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
মোজতবা খামেনিকে সমর্থন জানিয়ে পুতিনের বিশাল বার্তা

বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মতোই হবেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। সেই সাথে ইরানের জনগণকে আরও ঐক্যবদ্ধ করবেন। এমনটা প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন উল্লেখ করে ক্রেমলিন জানিয়েছে, মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে এ অভিনন্দন জানিয়েছেন পুতিন। 

সোমবার (৯ মার্চ) আল জাজিরায় প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবার প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘মর্যাদার সঙ্গে’ এগিয়ে নিয়ে যাবেন এবং ‘কঠোর পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন। 

পুতিন আরও বলেন, তেহরানের পাশে থাকা অব্যাহত রাখবে মস্কো। একই সঙ্গে ইরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সঙ্গে সংহতি নিশ্চিত করা হবে।

এর আগে মার্কিন-ইসরাইল যৌথ হামলায় গত ২৮ ফেব্রুয়ারি মারা যান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারই স্থলাভিষিক্ত হয়েছেন মোজতবা খামেনি।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত