• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

ইরান যুদ্ধের ১৮তম দিন

ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি মিত্র দেশগুলো, হামলা বাড়িয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১০:০৮, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১০:০৯, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ট্রাম্পের ডাকে সাড়া দেয়নি মিত্র দেশগুলো, হামলা বাড়িয়েছে ইসরাইল-যুক্তরাষ্ট্র

দখলদার ইসরাইল ও সাম্রাজ্যবাদ যুক্তরাষ্ট্রের ইরানে চলমান আগ্রাসন ১৮তম দিনে পা রেখেছে। এরই মধ্যে হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে মিত্র দেশগুলোকে আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মিত্র দেশগুলো সাড়া না দেওয়ায় ইরানজুড়ে হামলা বাড়িয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ভোরে কয়েক দফায় ইরানের তেহরানসহ অন্য শহরগুলোতে হামলা চালায় তারা।

এছাড়া লেবাননে মিসাইল ও স্থল হামলা অব্যাহত আছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরাইলি বাহিনীর ব্যাপক সংঘর্ষ চলছে। ইসরাইল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। 

ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাস ড্রোন ও রকেট হামলা চালিয়েছে ইরান। হামলা হয়েছে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। 

বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক।

এদিকে, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হরমুজ প্রণালিতে ইরানের তেলবাহী ট্যাংকারে বাধা দেবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের কারণে চলতি মাসের চীন সফর পিছিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত