• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

পাকিস্তানের বিমান হামলায় তছনছ কাবুলের হাসপাতাল, ৪০০ জন নিহত দাবি তালেবানের

প্রকাশিত: ১০:২০, ১৭ মার্চ ২০২৬

আপডেট: ১০:২০, ১৭ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
পাকিস্তানের বিমান হামলায় তছনছ কাবুলের হাসপাতাল, ৪০০ জন নিহত দাবি তালেবানের

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় আরও প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, সোমবার রাত ৯টার দিকে কাবুলের একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রে হামলা চালায় ইসলামাবাদ। হামলায় ২ হাজার শয্যার হাসপাতালটির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

চিকিৎসা কেন্দ্রে হামলাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে তালেবান সরকার। তবে আফগান সরকারের অভিযোগ অস্বীকার করে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। 

ইসলামাবাদ বলছে, কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। প্রতিবেশী দু'দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এটিকেই সবচেয়ে তীব্র সংঘাত হিসেবে দেখা হচ্ছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত