• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা  

প্রকাশিত: ১৫:২৩, ১৯ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
ফিলিস্তিনে ঈদের তারিখ ঘোষণা  

শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে ফিলিস্তিনে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে দেশটির সরকার। 

এর আগে, আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছিল। ফলে চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে এবার আলাদা দিনে ঈদ পালিত হচ্ছে।

ইসলামিক ক্যালেন্ডার চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় অঞ্চলভেদে শাওয়ালের চাঁদ ভিন্ন সময়ে দেখা যায়। এ কারণে কোথাও রোজা ২৯ দিনে শেষ হয়, আবার কোথাও ৩০ দিন পূর্ণ হয় এবং ঈদের তারিখেও পার্থক্য দেখা যায়।

ধর্মীয় দিক থেকে পবিত্র ঈদুল ফিতর মুসলিম বিশ্বের অন্যতম বড় উৎসব। এক মাস সিয়াম সাধনার পর এই উৎসব আনন্দ, সংহতি ও দানশীলতার বার্তা নিয়ে আসে।

বিশ্বজুড়ে মুসলিমরা নিজ নিজ দেশের ঘোষিত তারিখ অনুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত