হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
শারীরিক অসুস্থতার কারণে দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, হঠাৎ আবহাওয়া পরিবর্তনের কারণে তিনি কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল এবং উদ্বেগের কোনো বড় কারণ নেই। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তাকে প্রয়োজনীয় ওষুধ ও সেবা প্রদান করছেন।
হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সন্তান ও কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা সেখানে উপস্থিত হন এবং চিকিৎসকদের সঙ্গে তার স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন।
সোনিয়া গান্ধী এর আগেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
বিভি/এসজি



মন্তব্য করুন: