হঠাৎ যে কারণে ইরানের প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প
ইসরাইলকে সাথে নিয়ে ইরানের উপর হামলা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রায় একমাস হতে চললো এই সংঘাতের মেয়াদ। এরই মধ্যে হঠাৎ করে ইরানের নেতাদের নিয়ে বেশকিছু প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ইরানের নেতাদের সম্পর্কে ট্রাম্প বলেন, তারা বোকা নন, নির্দিষ্ট কিছু দিক থেকে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং তারা চমৎকার আলোচক। আমি বলি তারা ভীষণ লড়াকু, কিন্তু চমৎকার আলোচক।
ট্রাম্প আরও যোগ করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘নির্ধারিত সময়ের চেয়ে অনেক এগিয়ে’ আছে, যা শুরুতে চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল।
তিনি বলেন, আমরা ইরানকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। তারা পরাজিত; তারা আর ঘুরে দাঁড়াতে পারছে না। এখন তাদের সামনে একটি চুক্তি করার সুযোগ আছে, তবে সেটি তাদের ওপরই নির্ভর করছে।
তিনি আরও বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুত গুড়িয়ে দিচ্ছি, ধ্বংস করছি তাদের প্রতিরক্ষা শিল্প ভিত্তি। আমরা তাদের নৌবাহিনী ও বিমান বাহিনীকে পুরোপুরি নির্মূল করেছি এবং তাদের ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ ও ৯০ শতাংশ লঞ্চার ধ্বংস করে দিয়েছি।’
হোয়াইট হাউস থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ইরান ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ এবং তেহরান শান্তি আলোচনায় অংশ নিচ্ছে না—এমন প্রতিবেদনের বিষয়ে কথা বলেছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: